বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) বিভিন্ন ক্যাটাগরির ১৮টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধার ভিত্তিতে ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. ক্যাটালগার: ০১ জন
২. কম্পিউটার অপারেটর: ০১ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২ জন
৪. ক্যাফেটেরিয়া হিসাব সহকারী: ০১ জন
৫. গাড়ীচালক: ০২ জন
৬. অফিস সহায়ক: ০৭ জন
৭. মালী: ০১ জন
৮. বার্তাবাহক: ০১ জন
৯. গেস্ট হাউস আ্যাটেনডেন্ট: ০১ জন
১০. কার্পেন্টার: ০১ জন
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ