পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)-এর ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদ।
নিয়োগপত্র সংগ্রহ: নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে আগামী ২৯ জুন ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে কেজিডিসিএল প্রধান কার্যালয়ের প্রশাসন ডিপার্টমেন্ট থেকে তা সংগ্রহ করতে পারবেন।
যোগদানের তারিখ ও সময়: আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ (বুধবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে লিখিত যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের স্থান: পার্সোনেল শাখা, প্রশাসন ডিপার্টমেন্ট প্রধান কার্যালয়, ষোলশহর, চট্টগ্রাম।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল সনদের মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে আনতে হবে।

নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্মকর্তা নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন