মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের শ্রম কল্যাণমূলক কার্যক্রম ও তহবিল পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত (Mongla Port Authority Job Circular 2026) 'মোংলা বন্দর শ্রমিক কল্যাণ হাসপাতাল'-এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | মোংলা বন্দর কর্তৃপক্ষ (শ্রমিক কল্যাণ হাসপাতাল) |
| পদের নাম | মেডিকেল অফিসার |
| পদের সংখ্যা | ০১ টি |
| চাকরির ধরন | অস্থায়ী |
| বয়সসীমা | অনূর্ধ্ব ৪০ বছর (৩০/০৬/২০২৬ তারিখে) |
| বেতন স্কেল | ২২,০০০/- থেকে ৫৩,০৬০/- টাকা (ভাতা সহ) |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে / সরাসরি |
| আবেদন শুরুর তারিখ | ৩০ জুন ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ জুলাই ২০২৬ |
পদের নাম: মেডিকেল অফিসার
আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আগামী ১৫/০৭/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনপত্রে নিচের তথ্যগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে:
১. প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে)
২. পিতার নাম ও মাতার নাম
৩. স্থায়ী ও বর্তমান ঠিকানা
৪. জন্ম তারিখ ও নিজ জেলা
৫. জাতীয়তা ও ধর্ম
৬. মোবাইল নম্বর
৭. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবে:
আবেদন ফী:
আবেদনের সাথে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট 'মোংলা বন্দর কর্তৃপক্ষ শ্রমিক কল্যাণ তহবিল' এর বরাবরে প্রেরণ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদনপত্রটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠাতে হবে:
পরিচালক (প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট এবং
আহ্বায়ক, মোংলা বন্দর শ্রম কল্যাণমূলক কার্যক্রম ও তহবিল পরিচালনা কমিটি, মোংলা, বাগেরহাট।
সূত্রঃ নয়াদিগন্ত-২৫-০৬-২০২৬ তারিখ