ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - ০৪টি
২. সহকারী ব্যবস্থাপক (এইচএসইকিউ) - ০১টি
৩. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) - ০২টি
৪. স্টোর হেলপার - ০৩টি
৫. টেকনিক্যাল অ্যাটেনডেন্ট - ০৭টি
৬. নিরাপত্তা প্রহরী - ০২টি
৭. ক্রেন অপারেটর (গ্রেড-৪) - ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে এসএসসি থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/মাস্টার্স ডিগ্রি এবং প্রযোজ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ক্রেন অপারেটর পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং ইজিসিবি-তে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://rms.egcb.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ০১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার সম্ভাব্য তারিখ: নিয়োগের লিখিত পরীক্ষা সম্ভাব্য আগস্ট ২০২৬ মাসে অনুষ্ঠিত হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ