রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) এর সহকারী ব্যবস্থাপক (গ্রেড-৯) এবং উপসহকারী প্রকৌশলী (গ্রেড-১০) পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর মাধ্যমে কেন্দ্রীয় নিয়োগের আওতায় প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অপেক্ষমাণ প্যানেল থেকে প্রার্থীদের প্রাক-পরিচয় সন্তোষজনক এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় কোম্পানির ৪৫২তম বোর্ড সভার অনুমোদনক্রমে এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২৩ জুন ২০২৬ তারিখে নিয়োগপত্র জারি করা হয়েছে এবং মোবাইল-এ এসএমএস পাঠানো হয়েছে। নিয়োগপত্র সরকারি রেজিস্টার্ড ডাকযোগে প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে।
প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ, বুধবার পূর্বাহ্নে মহাব্যবস্থাপক (প্রশাসন), রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড, প্রধান কার্যালয় (৫ম তলা), প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এর নিকট যোগদান করতে হবে। অন্যথায়, নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যদি কোনো প্রার্থী নির্ধারিত তারিখে নিজ ঠিকানায় নিয়োগপত্র রেজিস্টার্ড ডাকযোগে না পান, তবে তিনি সরাসরি কোম্পানির প্রশাসন বিভাগ থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ