বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে গাড়িচালক, এক্সপার্ট প্লান্টার এবং এক্সপার্ট রিয়ারার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং পরবর্তী নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নির্বাচিত পদের বিবরণ:
১. গাড়িচালক: ০১ জন
২. এক্সপার্ট প্লান্টার: ০৩ জন
৩. এক্সপার্ট রিয়ারার: ০৩ জন
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
ডকুমেন্ট জমা দেওয়ার সময় ও স্থান:
আগামী ০৬-০৭-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রশাসন বিভাগের প্রশাসন শাখায় উপস্থিত হয়ে উক্ত কাগজপত্র জমা প্রদান করতে হবে।
অন্যান্য শর্তাবলী:
সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ আদেশ প্রাপ্তির পর যোগদানের সময় মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র এবং ডোপ টেস্ট রিপোর্ট অবশ্যই দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ