বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট-এর অধীন ১৬তম ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

মৌখিক পরীক্ষার তারিখ: ২৬ জুন ২০২৬

সময়: দুপুর ১২:০০ টা

স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী

প্রয়োজনীয় নির্দেশনা: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল সনদ/কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে রাখতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন