জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৬টি), সার্টিফিকেট সহকারী (০১টি), হিসাব সহকারী (০২টি) এবং বেঞ্চ সহকারী (০২টি) সহ মোট ১১টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৯ জুন ২০২৬ তারিখে মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার তারিখ: আগামী ২০ জুন ২০২৬

সময়: সকাল ০৯:৩০ টা

স্থান: কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), চরমুগুরিয়া, মাদারীপুর সদর, মাদারীপুর

নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন