বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদের নাম ও পরবর্তী পরীক্ষার সময়সূচী নিচে দেওয়া হলো।
পদের নামসমূহ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. অফিস সহায়ক
৩. নিরাপত্তা প্রহরী
৪. পরিচ্ছন্নতা কর্মী
ব্যবহারিক পরীক্ষার তথ্য (অফিস সহকারী পদের জন্য):
তারিখ ও সময়: ২০ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
স্থান: জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, হানাইল, জয়পুরহাট।
মৌখিক পরীক্ষার তথ্য (অন্যান্য পদের জন্য):
তারিখ ও সময়: ২৬ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ