বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-র জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। কার্পেন্টার এবং অফিস সহায়ক পদের উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম: কার্পেন্টার এবং অফিস সহায়ক
মৌখিক পরীক্ষার তারিখ: ১৮ জুন ২০২৬
সময়: বেলা ০২:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: সভাকক্ষ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (২য় তলা), মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় তথ্য: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের রঙিন প্রিন্ট কপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ