বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীনে সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃত পদের নাম ও সংখ্যা:
১. নাজির কাম-ক্যাশিয়ার: ০৩ জন
২. সার্টিফিকেট সহকারী: ০৫ জন
৩. মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী: ০৭ জন

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে নিয়োগপত্র ইস্যু করা হবে। বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যোগদান করতে হবে। কোনো তথ্যের ভুল বা অসত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন