বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হয়েছে এবং নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী স্টোর কিপার পদে মোট ৪২ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নিয়োগ ও যোগদানের সময়সীমা: নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদান সংক্রান্ত সকল কার্যাদি আগামী ০১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: পদায়নকৃত পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার কর্তৃক প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্র প্রেরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমেও অবহিত করা হবে।

বিশেষ নির্দেশনা: মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটায় সুপারিশকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সনদ যাচাই সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। প্রার্থীর জীবনবৃত্তান্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র বাপবিবো-র ঢাকা কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন