বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন ১৬তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একই সাথে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী এবং ট্রেসার।
মোট শূন্য পদ: ৫০টি।
ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ১৩ জুন ২০২৬ তারিখ, সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদনপত্রের ১ (এক) কপি রঙিন প্রিন্ট কপি সাথে আনতে হবে এবং পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য রাজশাহী বিভাগ ও সিরাজগঞ্জ জেলার অফিসিয়াল ওয়েবপোর্টালে পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ