পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)-এ নিয়োগের জন্য অপেক্ষমাণ প্যানেল হতে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সুপারিশকৃত প্রার্থীরা কেজিডিসিএল-এর সাধারণ, অর্থ ও হিসাব এবং কারিগরি ক্যাডারের সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী কর্মকর্তা (সাধারণ) এবং উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে নিয়োগের জন্য বিবেচিত হয়েছেন।

প্রার্থীদের ১৬.০৬.২০২৬ তারিখের মধ্যে সিভিল সার্জন অফিস, আন্দরকিল্লা, চট্টগ্রাম-এ যোগাযোগপূর্বক প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কেজিডিসিএল-এর অপেক্ষমাণ প্যানেল হতে সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

কেজিডিসিএল-এর অপেক্ষমাণ প্যানেল হতে সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন