বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স)-এ ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনাবলি প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ) ও অন্যান্য পদ (৯ম ও ১০ম গ্রেড)
স্বাস্থ্য পরীক্ষার বিষয়: নির্বাচিত প্রার্থীদের সিবিসি, ব্লাড সুগার, এইচবিএস এজি, ব্লাড গ্রুপিং, ইউরিন টেস্ট এবং ডোপ টেস্টসহ মোট ৮টি পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বিশেষ নির্দেশনা: ডোপ টেস্ট অবশ্যই সরকারি হাসপাতাল বা সরকারি ল্যাবরেটরি থেকে সম্পন্ন করতে হবে। বাকি পরীক্ষাগুলো সরকার স্বীকৃত যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত মেডিক্যাল টেস্টের রিপোর্টসহ প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট জমা দিতে হবে।
রিপোর্ট জমার স্থান: চিকিৎসা উপবিভাগ (লেভেল-২), বাপেক্স ভবন, ০৪ কাওরান বাজার, ঢাকা-১২১৫।
রিপোর্ট জমার শেষ তারিখ ও সময়: ১৭ জুন ২০২৬ তারিখ, অফিস চলাকালীন (সকাল ০৯.৩০ টা হতে বিকাল ০৩.০০ টা পর্যন্ত)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাপেক্স-এ কর্মকর্তা নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

Live Support