বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর অপেক্ষমাণ প্যানেল থেকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

যেসব পদের জন্য স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • সহকারী ব্যবস্থাপক (সিএসই/আইটি/আইসিটি) - ০১ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ০৩ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) - ০৩ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - ০১ জন
  • মেডিকেল এ্যাসিস্ট্যান্ট - ০৩ জন

স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

  • তারিখ: ১৬ জুন ২০২৬ খ্রি.
  • সময়: দুপুর ১২.০০ টা
  • স্থান: বিসিএমসিএল-এর প্রধান কার্যালয়, চৌহাটি, পার্বতীপুর, দিনাজপুর-এর চিকিৎসা কেন্দ্র।

প্রার্থীদের নিম্নলিখিত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে উপস্থিত থাকতে হবে: সিবিসি, ইএসআর, এইচবি, এফবিএস, ইসিজি, এইচবিএসএজি, উইডাল টেস্ট, ভিডিআরএল, এইচআইভি, সিএক্সআর (পি/এ ভিউ), ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, ইউরিন ফর ডোপ টেস্ট, ইউরিন আর/ই, চক্ষু পরীক্ষা, সিরাম ক্রিয়েটিনিন।

এছাড়াও, প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তন/স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ অপেক্ষমাণ প্যানেলের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ অপেক্ষমাণ প্যানেলের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি

Live Support