দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৬ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পদের নাম অনুযায়ী প্রকাশ করা হয়েছে। একই সাথে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
উত্তীর্ণ পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার, গাড়িচালক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী।
ব্যবহারিক পরীক্ষার তথ্য:
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা ০৯-০৬-২০২৬ থেকে ১১-০৬-২০২৬ তারিখ পর্যন্ত এবং অন্যান্য পদের পরীক্ষা ১২-০৬-২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন, মহাখালী এবং টিএন্ডটি মহিলা কলেজ, মহাখালী, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিক্যান্টস কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূল কপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ