বাংলাদেশ ব্যাংক তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগের জন্য একটি নতুন চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ) - ০১টি পদ।
বয়স সংক্রান্ত তথ্য: ০৭ জুন ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি), পাসপোর্ট সাইজের ছবি এবং সকল প্রয়োজনীয় নথিপত্রের (শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি) সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের (hrd.hrd1@bb.org.bd) মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ০৯ জুলাই ২০২৬।
অন্যান্য তথ্য: সশন্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল/কর্ণেল সমমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাসিক সর্বসাকুল্যে বেতন নির্ধারণ করা হয়েছে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ