বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৩-২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কানুনগো এবং অন্যান্য পদ।

পরীক্ষার তারিখ ও সময়:
১. ব্যবহারিক পরীক্ষা: ০৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০টা থেকে শুরু হবে।
২. মৌখিক পরীক্ষা: ১০ জুন ২০২৬ থেকে শুরু হয়ে ১৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১২।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ