সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরে রাজস্বখাতভুক্ত ৫টি ক্যাটাগরির ১৩টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও মোট শূন্য পদ:
১. উচ্চমান সহকারী - ০২টি
২. সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর - ০১টি
৩. সার্ভেয়ার ড্রাফটসম্যান - ০৪টি
৪. এমই ওভারশিয়ার - ০৩টি
৫. চেইনম্যান - ০৩টি

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:
উচ্চমান সহকারী ও সাটমুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৮ জুন ২০২৬ তারিখ সোমবার সকাল ০৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
সার্ভেয়ার ড্রাফটসম্যান, এমই ওভারশিয়ার ও চেইনম্যান পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৯ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল (৪র্থ তলা, কক্ষ নং-৪১০), ঢাকা সেনানিবাস।

উল্লেখ্য যে, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কম্পিউটারের টাইপিং গতি ও পদের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট দক্ষতায় উত্তীর্ণ হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ