বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন কারিগরি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সশরীরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
পদের নাম: এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো) এবং উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পরীক্ষার তারিখ ও সময়: ১১ জুন ২০২৬; দুপুর ০২:৩০ টা এবং বিকাল ০৩:০০ টা।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, সেতু ভবন (৩য় তলা), নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, কোটার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজের ০১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশাবলী: পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা (TA) বা দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ