দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২৬ (DDM Question Solution 2026)
পদের নামঃ অফিস সহায়ক-
পরীক্ষার তারিখঃ ০৬-০৬-২০২৬
সম্পূর্ণ সমাধান দেখুনঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন:
ক. ব্যবস্থা- বি+অবস্থা।
খ. পরোক্ষ- পরঃ+অক্ষ।
গ. কথাচ্ছলে- কথা+ছলে।
ঘ. যাবজ্জীবন- যাবৎ+জীবন।
ঙ. উন্নয়ন- উৎ+নয়ন।
২. এক কথায় প্রকাশ করুন:
ক. অক্ষির অগোচরে- পরোক্ষ।
খ. উপকার করার ইচ্ছা- উপচিকীর্ষা।
গ. ক্ষমার যোগ্য- ক্ষমার্হ।
ঘ. গাড়ি চালায় যে- গাড়োয়ান।
ঙ. ফুল হতে জাত- ফুলেল।
৩. নিচের বানানগুলি শুদ্ধ করে লিখুন:
ক. ইতিমধ্যে- ইতোমধ্যে।
খ. ঐক্যতান- ঐকতান।
গ. দুরাবস্থা- দুরবস্থা।
ঘ. বয়জেষ্ঠ্য- বয়োজ্যেষ্ঠ।
ঙ. শান্তনা- সান্ত্বনা।
৪. অর্থসহ বাক্য রচনা করুন:
ক. আসরে নামা (আবির্ভূত হওয়া): সারাজীবন সরকারি চাকরি করে মিয়া সাহেব এবার রাজনীতির আসরে নেমেছেন।
খ. উড়ো কথা (গুজব): উড়ো কথায় কান না দিয়ে ঘটনার বাস্তবতা অনুসন্ধান করাই বুদ্ধিমানের কাজ।
গ. চোখের নেশা (রূপের মোহ): চোখের নেশা অনেকের জীবনেই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।
ঘ. ডাকাবুকো (দুরন্ত / নির্ভীক): গ্রামের ডাকাবুকো ছেলেদের সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ঙ. ষোলকলা (পরিপূর্ণ): নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় ষোলকলা পূর্ণ হয়েছে।
৫. ইংরেজিতে অনুবাদ করুন:
ক. তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। উ. It has been raining for three hours.
খ. আমি সাঁতার কাটতে জানি। উ. I know how to swim.
গ. লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। উ. The man came to me laughing.
ঘ. আমি তাঁকে খুজছি। উ. I am looking for him/her.
ঙ. তাঁর দুঃখের সীমা নেই। উ. His sorrows know no bounds.
৬. বর্ণিত নির্দেশন অনুযায়ী Parts of Speech পরিবর্তন করুন:
ক. Curiosity (adjective) -> উ. Curious
খ. Serious (adverb) -> উ. Seriously
গ. Cloudy (noun) -> উ. Cloud
ঘ. Athlete (adjective) -> উ. Athletic
ঙ. Production (verb) -> উ. Produce
৭. Appropriate preposition দিয়ে শূন্যস্থান পূরণ করুন:
ক. He has no lack ... friends. -> উ. of
খ. He is prone ... idleness. -> উ. to
গ. You can rely ... him. -> উ. on
ঘ. He presided ... the meeting. -> উ. over
ঙ. Have pity ... the poor. -> উ. on
৮. বিপরীতার্থক শব্দ (antonyms) লিখুন:
ক. Benign - Malignant
খ. Cease - Start
গ. Delete - Insert
ঘ. Inimical - Friendly
ঙ. Honor - Dishonor
৯. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে, গভীরতা কত?
সমাধান: চৌবাচ্চার আয়তন = ৮০০০ লিটার
= ৮০০০ / ১০০০ [∵ ১০০০ লি. = ১ ঘ.মি.]
= ৮ ঘন.মি.
আমরা জানি, দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা = আয়তন
⇒ ২.৫৬ × ১.২৫ × গভীরতা = ৮
⇒ গভীরতা = ৮ / (২.৫৬ × ১.২৫)
⇒ গভীরতা = ২.৫ মিটার
১০. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর শতকরা কত লাভ হবে?
সমাধান: প্রতি হালি ডিমের দাম = ২৫ টাকা
∴ ২ হালি ডিমের দাম = ২৫ × ২ = ৫০ টাকা
আবার, ২ হালি ডিমের বিক্রয় মূল্য = ৫৬ টাকা
∴ লাভ = (৫৬ - ৫০) = ৬ টাকা
৫০ টাকায় লাভ হয় = ৬ টাকা
১ টাকায় লাভ হয় = ৬ / ৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৬ × ১০০) / ৫০ = ১২ টাকা
১১. দুইটি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন।
সমাধান: ধরি, একটি সংখ্যা = x
অপর সংখ্যা = (৬০ - x)
প্রশ্নমতে, x - (৬০ - x) = ২০
⇒ x - ৬০ + x = ২০
⇒ ২x = ২০ + ৬০
⇒ ২x = ৮০
⇒ x = ৮০ / ২
⇒ x = ৪০
∴ একটি সংখ্যা = ৪০
অপর সংখ্যা = ৬০ - ৪০ = ২০
১২. সংক্ষেপে উত্তর দিন:
ক. মুদ্রিত মানচিত্রে পৃষ্ঠার কোনদিকে 'উত্তর দিক' নির্দেশ করা হয়? উ. উপরের দিক।
খ. একটি বইয়ের সকল অধ্যায়ের 'পৃষ্ঠা নম্বর' কোথায় খুঁজবেন? উ. সূচিপত্র।
গ. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? উ. ৫০টি।
ঘ. ঢাকা মহানগরী কয়টি সিটি কর্পোরেশনে বিভক্ত? উ. ২টি।
ঙ. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন (ক্ষুদ্র) স্তরের নাম কী? উ. ইউনিয়ন পরিষদ।
চ. বাংলাদেশের সড়কের কোন দিকে গাড়ি চলে? উ. বামদিকে।
ছ. ঘূর্ণিঝড় সতর্কতায় ব্যবহৃত সর্বোচ্চ সতর্কতা সংকেত নম্বর কত? উ. ১০ নম্বর।
জ. রেললাইনে বিপদ জানাতে আগত ট্রেনচালককে কী রঙের বস্তু প্রদর্শন করবেন? উ. লাল।
ঝ. সড়কে পথচারী পারাপারের জন্য চিহ্নিত স্থানের নাম কি? উ. জেব্রা ক্রসিং।
ঞ. বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশে নির্দেশিত এসির সর্বনিম্ন তাপমাত্রা কত? উ. ২৫° সেলসিয়াস।