জেলা প্রশাসন, নোয়াখালী পরিচালিত প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান-এ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: নৈশ প্রহরী - ০১টি।

বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক, নোয়াখালী ও সভাপতি, প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বরাবর সরাসরি আবেদন করতে হবে। আবেদনপত্রটি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর শিক্ষা ও কল্যাণ শাখায় জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি এবং ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠান এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ