শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য:
পদের নাম: ভাইস-চ্যান্সেলর (ভিসি)
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি: অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম, হেড, ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিয়োগের শর্তাবলি:
১. ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে মোট ৪ (চার) বছর হবে।
২. তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
৩. বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ