নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL), (North-West Power Generation Company Limited Job Circular 2026) যা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান, সম্প্রতি নতুন জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিকিউরিটি অফিসার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
যেসকল প্রার্থীরা বিদ্যুৎ খাতে একটি সুন্দর ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL) |
| পদের নাম | Assistant Manager, Security Officer |
| মোট শূন্যপদ | ০৫ টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক (সরকারি কোম্পানির অধীনে) |
| মূল বেতন | ৫২,০০০ টাকা (বেসিক) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদন ফি | ২০০ টাকা |
| আবেদনের শেষ তারিখ | ১১ জুন ২০২৬, বিকাল ৪:০০ টা |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.nwpgcl.gov.bd |
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২টি ক্যাটাগরিতে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
মূল বেতনের পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা (House rent allowance), চিকিৎসা ভাতা (Medical allowances), উৎসব ভাতা (Festival bonus), গ্র্যাচুইটি (Gratuity) এবং অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করা হবে। (আয়কর কর্মীকে বহন করতে হবে)।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২৬ তারিখ, বিকাল ৪:০০ টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।