অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে এই নিয়োগ প্রদান করা হয়।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
যোগদানের তারিখ ও সময়: ১৫ জুন ২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা।
যোগদানের স্থান: অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ), অর্থ বিভাগ বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্র।
৩. স্বাস্থ্য অধিদপ্তরের মাদকাসক্তি বিষয়ক ডোপ টেস্ট (Dope Test) সনদ।
৪. পুলিশ ভেরিফিকেশন ফরম ও নাগরিকত্ব সনদ।
৫. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৬. স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র।
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া যোগদানের পর থেকে ২ বছর শিক্ষানবিসকাল হিসেবে বিবেচিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ