বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর ১১টি ক্যাটাগরির ২০টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত ১০ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষার তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
- পদের নাম ও সংখ্যা: ৯ম গ্রেডের সহকারী পরিচালক (০২টি পদ) এবং ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদ।
- পরীক্ষার ধরন: ৯ম গ্রেডের সহকারী পরিচালক পদের জন্য বাছাই (MCQ) পরীক্ষা এবং ১৩তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য লিখিত পরীক্ষা।
- পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
➤ ৯ম গ্রেডের সহকারী পরিচালক পদের বাছাই পরীক্ষা: ০৬ জুন ২০২৬ (শনিবার), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা।
➤ ১৩তম থেকে ২০তম গ্রেডের পদের লিখিত পরীক্ষা: ১২ জুন ২০২৬ (শুক্রবার), রেডিও কলোনী স্কুল এন্ড কলেজ, সাভার, ঢাকা।
পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি পরবর্তীতে অবহিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ