গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্প্রতি 'সার্ভেয়ার' পদে নিয়োগপত্র প্রকাশ করেছে। এই নিয়োগপত্রটি “ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩” অনুযায়ী রাজস্ব খাতভুক্ত পদে প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের ১৪ তম গ্রেডে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী (১০২০০-২৪৬৮০/- টাকা) বেতন প্রদান করা হবে।

শিক্ষানবিশকাল: নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।

যোগদানের প্রক্রিয়া ও শেষ তারিখ: চাকরিতে যোগদানে ইচ্ছুক প্রার্থীদের আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখের মধ্যে মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় নিয়োগপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি, প্রবেশপত্র, অনলাইন আবেদনের রঙিন কপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শারীরিক যোগ্যতা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র ও ডোপ টেস্ট সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি ও সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগপত্র প্রকাশ