গণপূর্ত অধিদপ্তরের অধীন সেট-আপডভুক্ত ১৬তম গ্রেডের হিসাব সহকারী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে মেধানুসারে ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে

নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি/সংগ্রহ সাপেক্ষে আগামী ০১ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন), প্রধান প্রকৌশলীর দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, ঢাকাতে যোগদান করতে হবে।

প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। নিয়োগপত্র জারীর/যোগদানের পরও দাখিলকৃত সনদসমূহে, স্বাস্থ্যগত পরীক্ষায় ও পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ