বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে একটি প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রকল্প পরিচালক - ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রেড-২ অথবা গ্রেড-৩ এ কর্মরত থাকতে হবে এবং কমপক্ষে ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রকল্প ব্যবস্থাপনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনের শর্তাবলি:
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চাকুরীর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ তারিখ পর্যন্ত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবনবৃত্তান্ত পূরণ করে PDF ফরম্যাটে secretary@ugc.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে (Subject) অবশ্যই “CV for the post of PD (ICSETEP)” উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ