জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের একটি পদের লিখিত পরীক্ষার তারিখ, সময়, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: সমাজকল্যাণ অফিসার (১০ম গ্রেড)
পরীক্ষার মান বণ্টন: প্রার্থীদের বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় (৮০) সহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
২. ৪টি বিষয়ের জন্য আলাদা ৪টি উত্তরপত্র প্রদান করা হবে। প্রতিটি বিষয়ের উত্তর নির্দিষ্ট উত্তরপত্রেই লিখতে হবে।
৩. পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ নির্দেশনা: প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পরিচালক (ইউনিট-১০) বরাবর আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ