বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) (BKSP Job Circular 2026) বিকেএসপি নিয়োগ ২০২৬ তাদের বিভিন্ন বিভাগে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোচ, প্রভাষক, গবেষণা কর্মকর্তা, সহকারী শিক্ষকসহ মোট ৬টি ক্যাটাগরিতে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকরা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিচে BKSP Job Circular 2026-এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
| বিষয় | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক/অস্থায়ী (সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে) |
| ক্যাটাগরি সংখ্যা | ০৬ টি |
| মোট শূন্যপদ | ২০ টি |
| আবেদনের মাধ্যম | অফলাইন (ডাকযোগে বা সরাসরি) |
| আবেদন ফি | ১০০ টাকা |
| আবেদনের শেষ তারিখ | ২৯ মে ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bksp.gov.bd |
১. সম্মানী ভিত্তিক (তৃণমূল) কোচ এবং কোচ (ভলিবল)
২. সম্মানী ভিত্তিক প্রভাষক
৩. সম্মানী ভিত্তিক গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি)
৪. সম্মানী ভিত্তিক সহকারী শিক্ষক (আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য)
৫. সম্মানী ভিত্তিক ফিজিওথেরাপিস্ট
৬. দৈনিক মজুরি ভিত্তিক মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)
১. আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ৩ কপি ৫x৫ সে.মি সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৩. আবেদনের শেষ সময়: আগামী ২৫/০৬/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে আবেদনপত্র পৌঁছাতে হবে।
৪. আবেদন ফর্ম: বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট (www.bksp.gov.bd) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।
৫. বয়স নির্ধারণ: ৩০/০৪/২০২৬ তারিখে প্রার্থীর বয়স হিসাব করতে হবে।
৬. আবেদন ফি: মহাপরিচালক, বিকেএসপি-এর অনুকূলে উত্তরা ব্যাংক পিএলসি-এর যেকোনো শাখা হতে ১০০/- (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
৭. খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২০-০৫-২০২৬ তারিখ