বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগাদেশ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তসাপেক্ষে মোট ১৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ (১৪ জন)

বেতন স্কেল: ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০/- টাকা)

চাকরিতে যোগদানের নিয়মাবলী:
- প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে সিভিল সার্জন বা রেলওয়ের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার নিকট হতে স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহ করে দাখিল করতে হবে।
- ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।
- যোগদানের সময় পরীক্ষার মূল প্রবেশপত্র, আবেদনকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

যোগদানের শেষ তারিখ ও সময়: ০৯/০৬/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।

যোগদানের স্থান: সংশ্লিষ্ট প্রার্থীকে পদায়ন অনুযায়ী মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ রেলওয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগাদেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগাদেশ প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগাদেশ প্রকাশ