বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-র বিভিন্ন পদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট পদসমূহ:
১. ফার্মাসিষ্ট
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৩. সহকারী ভান্ডার রক্ষক

পরীক্ষার তথ্য:
গত ১৫/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও বর্তমানে তা স্থগিত করা হয়েছে। ফার্মাসিষ্ট ও সহকারী ভান্ডার রক্ষক পদের মৌখিক পরীক্ষা এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা এই স্থগিতাদেশের অন্তর্ভুক্ত।

স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে বিআইডব্লিউটিসি-র দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিআইডব্লিউটিসি-র বিভিন্ন পদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত