গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১৬তম গ্রেডের হালকা গাড়ি চালক পদের শূন্যপদ পূরণের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষার (ড্রাইভিং টেস্ট) সময়সূচি প্রকাশিত হয়েছে। গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: হালকা গাড়ি চালক
পরীক্ষার তারিখ: ২৩ মে ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: কেন্দ্রীয় ট্রেনিং ইনস্টিটিউট, বিআরটিসি, সালনা, জয়দেবপুর, গাজীপুর।
প্রয়োজনীয় নির্দেশনাবলি:
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার ডাউনলোডকৃত প্রবেশপত্র এবং মূল ড্রাইভিং লাইসেন্স সাথে আনতে হবে। উল্লেখ্য, এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ