বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৪৭তম বি.সি.এস. ২০২৪-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (দ্বিতীয় পর্যায়) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার তারিখ: ১০ জুন ২০২৬ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত (নির্দিষ্ট তারিখ অনুযায়ী)।
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা।
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় সকল সনদের ২ সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. BPSC Form-3 অনলাইনে পূরণ করে মৌখিক পরীক্ষার দিন দুই কপি বোর্ডে দাখিল করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না; এটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
৪. প্রার্থীদের উচ্চতা, ওজন ও বুকের মাপ সংক্রান্ত বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্রাকটিশনারের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে।
৫. নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৭তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের সময়সূচি প্রকাশ