অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন (erd job circular 2026) চীনের বেইজিং এবং ইতালির রোমস্থ বাংলাদেশ মিশনের ইকনমিক উইং-এ ইকনমিক কাউন্সেলর নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের যোগ্য কর্মকর্তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম:
১। ইকনমিক কাউন্সেলর (বেইজিং, চীন )।
২। ইকনমিক কাউন্সেলর (রোম, ইতালি )।
পদ সংখ্যা: ০২টি।
যোগ্যতা ও শর্তাবলী:
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডারভুক্ত স্থায়ী কর্মকর্তা হতে হবে।
২. জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেড প্রাপ্ত হতে হবে।
৩. আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ অন্তত ০৪ বছর থাকতে হবে।
৪. ১ জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান সংখ্যা ২ জনের অধিক, তারা আবেদন করতে পারবেন না।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ‘জীবন বৃত্তান্ত ছক’ পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় [দৃষ্টি আকর্ষণ: প্রধান ও মধ্যপ্রাচ্য] বরাবর হার্ডকপি আবেদন করতে হবে। এছাড়া আবেদনপত্রের সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে ই-মেইলে (erd@erd.gov.bd) পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০৭ জুন ২০২৬ তারিখ, বেলা ০৪:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ