নৌপরিবহন অধিদপ্তরের ২০২৬ (সামার) সেশনের প্রি-সী নাবিক (রেটিং) ভর্তি পরীক্ষার চক্ষু পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত চক্ষু পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।
ফলাফল ও আপীল সংক্রান্ত তথ্য:
পরীক্ষায় মোট ২১২ জন প্রার্থীর মধ্যে ১৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। যারা অনুত্তীর্ণ হয়েছেন, তারা চাইলে ১২ মে ২০২৬ তারিখ রাত ১১:০০ ঘটিকার মধ্যে অনলাইনের মাধ্যমে আপীল আবেদন করতে পারবেন।
আপীল ফি:
আপীলের জন্য নির্ধারিত সরকারি ফি ৫৫০ টাকা (চার্জসহ) সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।
আপীল নিষ্পত্তির তারিখ ও স্থান:
আপীলকৃত প্রার্থীদের আবেদন নিষ্পত্তির জন্য আগামী ১৩ মে ২০২৬ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় নৌপরিবহন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ