চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরিচালিত কালেক্টরেট ইংলিশ স্কুলে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করার অনুরোধ করা হলো।

পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক - ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা: ১০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্রটি 'জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি, কালেক্টরেট ইংলিশ স্কুল, চাঁপাইনবাবগঞ্জ' বরাবর শিক্ষা ও কল্যাণ শাখা (কক্ষ নং ৩১৫), জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের সাথে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট (সোনালী ব্যাংক) সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।

পরীক্ষার তারিখ ও সময়: নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে এসএমএস অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কালেক্টরেট ইংলিশ স্কুল, চাঁপাইনবাবগঞ্জে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কালেক্টরেট ইংলিশ স্কুল, চাঁপাইনবাবগঞ্জে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ