বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে 'অফিস সহায়ক' পদে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
যোগদানের তারিখ: ২১ মে ২০২৬ তারিখ, বৃহস্পতিবার পূর্বাহ্ণ।
যোগদানের স্থান: বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত যোগ্যতার মূল সনদ (ডোপ টেস্টসহ) দাখিল করতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে আনতে হবে।
৩. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে একটি বন্ড দাখিল করতে হবে।
৪. নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ