প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্তসংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১-২০তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পদভেদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
১. সাইফার সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১২ মে ২০২৬ তারিখ এবং মৌখিক পরীক্ষা ১৩ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে।
২. বাইন্ডার-কাম মেশিন অপারেটর, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতাকর্মী পদের মৌখিক পরীক্ষা আগামী ১১ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শের-ই-বাংলা নগর, ঢাকা।

মৌখিক পরীক্ষার নির্দেশনা:
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের ০২ কপি রঙিন প্রবেশপত্র, সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় সকল কাগজপত্রের ০২ সেট অবশ্যই সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ