বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, সখিপুর, টাঙ্গাইল-এ নিজস্ব অর্থায়নে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদসমূহ ও যোগ্যতার বিস্তারিত:

১. পদের নাম: প্রভাষক (বাংলা) - স্থায়ী

  • পদসংখ্যা: ০১ জন।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরেই ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন: গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।

২. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখার জন্য) - অস্থায়ী

  • পদসংখ্যা: ০৪ জন।
  • যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। এসএসসি থেকে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/সমমান থাকতে হবে।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন: সর্বসাকুল্যে ১২,৫০০ টাকা (কলেজের নিয়ম অনুযায়ী উৎসব ভাতা প্রদান করা হবে)।

৩. পদের নাম: হিসাবরক্ষক - স্থায়ী

  • পদসংখ্যা: ০১ জন।
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রি (ব্যবসায় শিক্ষা) এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ। শিক্ষা জীবনে ১টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন: গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০ টাকা)।

৪. পদের নাম: হিসাব সহকারী - স্থায়ী

  • পদসংখ্যা: ০১ জন।
  • যোগ্যতা: এইচএসসি (ব্যবসায় শিক্ষা) এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ। শিক্ষা জীবনে ১টি ৩য় বিভাগ গ্রহণযোগ্য। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

অন্যান্য সুযোগ-সুবিধা (১, ৩ ও ৪ নং পদের জন্য):

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ও বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে। এছাড়া দুই বছর শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করতে হবে।

  • আবেদন ফি (ব্যাংক ড্রাফট): ১ নং পদের জন্য ৬০০ টাকা, ২ নং পদের জন্য ৫০০ টাকা, ৩ নং পদের জন্য ৪০০ টাকা এবং ৪ নং পদের জন্য ৩০০ টাকা। (যেকোনো তফশিলি ব্যাংক হতে 'বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর' এর অনুকূলে)।
  • আবেদনের শেষ তারিখ: ০১ জুন ২০২৬।
  • আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র ডাক/কুরিয়ার বা সরাসরি 'সভাপতি, পরিচালনা পর্ষদ' বরাবর পৌঁছাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা কলেজের ওয়েবসাইট (www.bafspkp.edu.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। (২ নং পদের জন্য সরাসরি শ্রেণিপাঠদান ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে)।

বিস্তারিত দেখুন ‍নিচেঃ

বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ