জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-র ৪টি ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ০৯ মে ২০২৬ এবং ১১ মে ২০২৬ তারিখে এই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

পদের নাম ও পরীক্ষার সময়সূচী:
১. হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ: মৌখিক পরীক্ষা ১১ মে ২০২৬ (সোমবার) সকাল ১০:০০ টায়।
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ব্যবহারিক পরীক্ষা ০৯ মে ২০২৬ (শনিবার) দুপুর ১২:০০ টায় এবং মৌখিক পরীক্ষা ১১ মে ২০২৬ (সোমবার) দুপুর ১২:০০ টায়।
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ব্যবহারিক পরীক্ষা ০৯ মে ২০২৬ (শনিবার) দুপুর ০২:০০ টায় এবং মৌখিক পরীক্ষা ১১ মে ২০২৬ (সোমবার) দুপুর ০২:০০ টায়।
৪. বার্তাবাহক: মৌখিক পরীক্ষা ১১ মে ২০২৬ (সোমবার) বিকাল ০৪:০০ টায়।

পরীক্ষার স্থান: জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), ৩/এ, নীলক্ষেত, ঢাকা-১২০৫।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) চাকরির পরীক্ষার সময়সূচী প্রকাশ