শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর (BCIC Job Circular 2026) বিভিন্ন আদালতে মামলা পরিচালনা, তদারকি ও আইনগত মতামত প্রদানের লক্ষ্যে প্যানেল আইনজীবী এবং আইন উপদেষ্টা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. প্যানেল আইনজীবী/আইনজীবী প্রতিষ্ঠান - ১৮ জন/টি
২. আইন উপদেষ্টা - ০৫ জন
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে নিম্ন আদালত, উচ্চ আদালত (হাইকোর্ট ও আপীল বিভাগ) এবং অন্যান্য বিশেষায়িত আদালতে মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত বিচারকগণও আবেদন করতে পারবেন। প্যানেল আইনজীবী ও আইন উপদেষ্টা পদের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সকল নথিপত্র (জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিল সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদ) সংযুক্ত করে মুখবন্ধ খামে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি 'ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশন, বিসিআইসি ভবন (৫ম তলা), ৩০-৩১ দিলকুশা বা/এ, ঢাকা' ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে ১০ জানুয়ারি ২০২১ এবং ০২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ