ন্যাশনাল টিউবস লিমিটেড- (ntl Exam date 2026) এর বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাবলি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার তারিখঃ

১৬ মে ২০২৬ তারিখ

পরীক্ষার স্থান: আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, শায়েস্তা খান এভিনিউ, সেক্টর-২, উত্তরা, ঢাকা।

প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া: যোগ্য আবেদনকারীগণকে ntl.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের User ID এবং Password ব্যবহার করে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। লিখিত, মৌখিক কিংবা ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় এই রঙিন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য: পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বা ফলাফল ন্যাশনাল টিউবস লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntl.gov.bd)-এ প্রকাশ করা হবে। এছাড়া যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ন্যাশনাল টিউবস লিমিটেড এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ