ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ৩য় শ্রেণির (১৪তম-১৬তম গ্রেড) বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা (৩য় পর্যায়) হতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রার্থী বাছাই ও সুপারিশ প্রণয়নকারী কমিটির সুপারিশ এবং টিসিবি'র পর্ষদ সভার সিদ্ধান্ত মোতাবেক এই সুপারিশ প্রদান করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০৪ জন
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র টিসিবি'র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাক যোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। কর্তৃপক্ষ যেকোনো সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ