বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: পোস্টাল অপারেটর এবং মেইল অপারেটর
মৌখিক পরীক্ষার তারিখ: ০৭ মে ২০২৬ থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত (নির্ধারিত রোল নম্বর অনুযায়ী)
পরীক্ষার স্থান: সভাকক্ষ, পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় (২য় তলা), মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-১০০০।
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা এবং বিকাল ০৩:০০ ঘটিকা (পদ ও রোল নম্বর ভেদে ভিন্ন সময়)
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়াও সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং আবেদনের রঙিন প্রিন্ট কপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ