ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবিপি) তাদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার তারিখ: ০৪ মে ২০২৬ (সোমবার)
সময়: বিকাল ৩:৩০ ঘটিকা
স্থান: কর্পোরেট অফিস, ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের এপ্লিকেন্টস কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে। যারা বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের অবশ্যই ছাড়পত্রের মূলকপি সঙ্গে রাখতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি এবং ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা আগে এইচআর শাখায় জমা দিতে হবে।
অন্যান্য নির্দেশনা: পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ