সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।
পদের নাম ও সংখ্যা:
১. উচ্চমান সহকারী - ০২টি
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর - ০১টি
৩. সার্ভেয়ার ড্রাফটসম্যান - ০৪টি
৪. এমই ওভারশিয়ার - ০৩টি
৫. চেইনম্যান - ০৩টি
মোট পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতক ডিগ্রি, সার্ভে ডিপ্লোমা অথবা এসএসসি পাশ।
বয়স সংক্রান্ত তথ্য: ২০ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://job.shmrmi.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ০১ মে ২০২৬ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৬ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।
পরীক্ষার ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ৪ ও ৫ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল সংযোগের মাধ্যমে প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ