বাংলাদেশ নৌবাহিনীর অধীনে চট্টগ্রামে অবস্থিত বিএন ডকইয়ার্ডের (বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৬, বিএন ডকইয়ার্ড নিয়োগ, অসামরিক প্রশিক্ষক চাকরি) ডিজাইন ও ফেব্রিকেশন ল্যাবে কাজের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে আগ্রহী হন, তবে এই সুযোগটি আপনার জন্য।
নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
পদের নাম ও সংখ্যা
- পদের নাম: অসামরিক প্রশিক্ষক।
- পদ সংখ্যা: ০৪ (চার) টি।
- চাকুরীর ধরন: চুক্তিভিত্তিক (অস্থায়ী)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- বিষয়: Computer Science & Engineering (CSE) / EEE / ETE / EECE / Electronics / ECE বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
- ফলাফল: জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.০০ এবং সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
- অভিজ্ঞতা: সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি, এমবেডেড সিস্টেম বা টেলিকমিউনিকেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় কারিগরি দক্ষতা
আবেদনকারীকে নিচের ক্ষেত্রগুলোতে দক্ষ হতে হবে:
- প্রোগ্রামিং ভাষা: C, C++, Python।
- এমবেডেড সিস্টেম: Arduino, STM32, PIC, AVR।
- সার্কিট ডিজাইন: KiCad / Altium।
- কমিউনিকেশন প্রোটোকল: UART, SPI, I2C, CAN, RS-485।
- নেটওয়ার্কিং: TCP/IP, IoT, Basic Networking, UDP।
বয়স ও বেতন সীমা
- বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- বেতন: মাসিক সর্বসাকুল্যে ৪৫,০০০/- হতে ৬৫,০০০/- টাকা (যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী)।
- কর্মস্থল: বিএন ডকইয়ার্ড, নিউমুরিং, চট্টগ্রাম।
- মেয়াদ: প্রাথমিকভাবে ০৬ (ছয়) মাস, তবে সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি (NID), চারিত্রিক সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ মে ২০২৬।
আবেদন পাঠানোর ঠিকানা:সরাসরি বা ডাকযোগে পাঠাতে পারেন এই ঠিকানায়:
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-৩০-০৪-২০২৬ তারিখ